শঙ্করনারায়ণ রাঘবন
চিফ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল অফিসার
IndiaFirst Life-এ চিফ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল অফিসার হিসেবে, শঙ্করনারায়ণ রাঘবন প্রযুক্তি, ডেটা এবং ডেটা সায়েন্স কৌশল, প্রযুক্তি বাস্তবায়ন, ডিজিটাল সেলস এবং দক্ষতা পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন।
লাইফ ইন্স্যুরেন্স, ডিজিটাল কৌশল এবং ব্যবসায়িক ব্যবস্থাপনায় তাঁর 30 বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তাঁর কর্মজীবনে এগন লাইফ ইন্সিওরেন্স, HCLটেকনোলজিস, কম্পিউটার সায়েন্সেস কর্পোরেশন ইন্ডিয়া এবং লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া-তে কাজের অভিজ্ঞতা অন্তর্ভুক্ত রয়েছে।
2021 থেকে 2024 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে CIO100 তালিকায় মর্যাদাপূর্ণ স্থান বজায় রাখার স্বীকৃতিস্বরূপ, 2024 সালে শঙ্করনারায়ণ রাঘবন CIO100 হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত হন। প্রযুক্তিতে তাঁর অবদান তাঁকে বিভিন্ন পুরস্কার এনে দিয়েছে, যেমন ইটি নাও (ET NOW)-এর 2025 সালের শীর্ষ 100 BFSI টেক লিডারস, BW টেক ওয়ার্ল্ড-এর টেক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-এ ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার অফ দ্য ইয়ার 2025 খেতাব, ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট 2023-এ শীর্ষ 100 আইটি লিডারস টু ওয়াচ-এর মধ্যে স্বীকৃতি এবং ইটি নাও (ET NOW) ডেটাকন অ্যাওয়ার্ডস-এ এডিটরস চয়েস পুরস্কার।
শঙ্করনারায়ণ ভারতীদাসন ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং সেখান থেকেই তাঁর MBA সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস (ISB) থেকে সিনিয়র এক্সিকিউটিভদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট সম্পন্ন করেছেন। তিনি ইনসিওরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং লাইফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-এর একজন ফেলো।