সুন্দর নটরাজন
চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার
IndiaFirst Life-এর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (CHRO) হিসেবে কর্মরত। কোম্পানির কর্মী নির্বাচন, কাজের মূল্যায়ন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, কর্মীদের প্রশিক্ষণ এবং পরিকাঠামোর দেখভালের মূল দায়িত্বে রয়েছেন। এর পাশাপাশি, IndiaFirst Life-এ তিনি ঝুঁকি নিয়ন্ত্রণ, জালিয়াতি প্রতিরোধ, সুশাসন, সেলস ট্রেনিং এবং পার্টনার ব্যাংকগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগেরও নেতৃত্ব দিয়েছেন।
বীমা ক্ষেত্রে সুন্দরের কাজের অভিজ্ঞতা প্রায় তিন দশকের। এই দীর্ঘ সময়ে তিনি সুশাসন, বিক্রয় ও বিপণন, পরিচালন ব্যবস্থা, গ্রাহক পরিষেবা ও গ্রাহক ধরে রাখা, কৌশল নির্ধারণ, ব্যবসায়িক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং জনসংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এর আগে তিনি আভিভা ইন্ডিয়া, রয়্যাল সুন্দরম জেনারেল ইন্স্যুরেন্স এবং ওগিলভি পাবলিক রিলেশনস ইন্ডিয়া-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইনস্টিটিউট অফ রিস্ক ম্যানেজমেন্ট (IRM) – ইন্ডিয়া অ্যাফিলিয়েট-এর উপদেষ্টা মণ্ডলীর একজন সম্মানীয় সদস্য।
সুন্দরকে ভারতের মোস্ট এজাইল HR লিডারস (2024) এবং HR আইকন অফ দ্য ইয়ার (2025) সহ আরও অনেক সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি ইউনিভার্সিটি অফ মাদ্রাজ থেকে কমার্সে ডিগ্রি এবং NMIMS, মুম্বাই থেকে PGDBA সম্পন্ন করেছেন এবং IIM আহমেদাবাদ থেকে অ্যাক্সিলারেটেড লিডারশিপ প্রোগ্রাম এবং ISB হায়দ্রাবাদ থেকে ফিউচার CHRO প্রোগ্রাম সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অফ রিস্ক ম্যানেজমেন্ট, লন্ডন-এর একজন সার্টিফাইড ফেলো।